
সুনামগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার সকালে। জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা চলে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক প্রমুখ।
অন্যদিকে লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ হলরুমে আলোচনা সভা হয় জাতীয় মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে। জেলা শাখার সম্বনয়ক সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শেখ সামাযূন রাশেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছত্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল, শিক্ষক রওশন আরা রুবি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, সাংবাদিক রাজু আহমেদ রমজান, সুলেমান কবির, মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মানবাকিার দিবসে আমাদের অঙ্গিকার হতে হবে যেন নারী নির্যাতন-সহিংসতা, গুম-খুন ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের শিকার কোন মানুষ না হয়। দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তাগন।