1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ইউএনও সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।

ইউএনও মোহম্মদ শাহজাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশিদারিত্ব কোনো অংশে কম নয়। তাই শান্তিগঞ্জ উপজেলার যে কোনো সমস্যা সমাধান এবং সকল উন্নয়ন কাজে তিনি সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে শিক্ষার মান উন্নয়ন ও শান্তিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।’

মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এও শাহীনুর রহমান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,সহ-সভাপতি শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন,দিলিপ দাশ, ইমরানুল হাসান সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর