1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে সরকারি টপ সয়েল কাটার অভিযোগে প্রশাসনের অভিযান

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে একটি টিলায় এক্সেভেটর দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া চা বাগানের ভেতরে মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পুনরায় টপ সয়েল কাটতে থাকেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫—এর ৪(২), ৬(খ) এবং ১২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন।

এ ঘটনায় চা বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী ও টিলা বাবুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় এজাহার পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর