1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

মো. আব্দুল কাদির, মধ্যনগর, (সুনামগঞ্জ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দিশারী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৭ম দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১২ই ডিসেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘঠিকায় মধ্যনগর বি পি উচচ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় পরিচালনা করেন দিশারি এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আবুল বাশার জানান, “শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যেই আমরা প্রতি বছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। শিক্ষা মান উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য।”

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা,সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার, গলহা উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদির, সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, সাবেক সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, রমাপ্দ চক্রবর্তী, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, , সাংবাদিক নেতৃবৃন্দ মোঃ আব্দুল আউয়াল মিসবাহ, আতাউর রহমান বাশার, আব্দুল মান্নান, অমৃত সামান্ত।

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ধরমপাশা–মধ্যনগর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও কলমাকান্দা থেকে আগত কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পরেশ চন্দ্র দাশ। হল সুপার ছিলেন মৌজালি তালুকদার। দিশারি ট্রাস্ট কমিটির সদস্য পলাসসহ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা হল-ডিউটির দায়িত্ব পালন করেন।

কোমলমতি শিক্ষার্থীদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক। তাঁর শুভাকাঙ্ক্ষী হিসেবে আপ্যায়ন পরিবেশন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া। তারা পরীক্ষাস্থলও পরিদর্শন করেন।

সবশেষে দিশারি এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে পরীক্ষার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে পরীক্ষা কার্যক্রম শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর