
লাখাইয়ে সদ্য প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর পরিচালনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও করাব ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত।
প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বর্নাঢ্য দীর্ঘ জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, নুরুল ইসলাম, প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর একমাত্র পুত্র, হবিগঞ্জ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাক্তার জিএম মঈন উদ্দিন সাঁকো, একমাত্র কন্যা,শিক্ষানবীশ আইনজীবি ফারহানা বিনতে সালেহ সুমী,সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, প্রয়াতের চাচা মোঃ গোলজার আলী,লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রয়াতের ভাতুষ্পুত্র মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাব এর সহ-সভাপতি মাওলানা জালাল আহমেদ, আবদুল মতিন, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ,লাখাই সাংবাদিক সংস্থার সভাপতি পারভেজ, বিশিষ্ট মুরুব্বী ও প্রেসক্লাবের সদস্য নোমান মোল্লা,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস,উপজেলা সাহিত্য পরিষদ এর সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন ও কামরুল হাসান সুজন।
সভায় আলোচকবৃন্দ বলেন প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ছিলেন বর্নাঢ্য জীবনের অধিকারী সফল ব্যক্তিত্ব।জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখে যান। তিনি ছিলেন নিবেদিত প্রান দেশপ্রেমিক সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,সফল ব্যাঙ্কার,আইনজীবি,দানশীল ও মানবকল্যানে নিবেদিত প্রান ব্যক্তি। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।এলাকার উন্নয়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন এবং বিভিন্ন রাস্তা নির্মানে অবদান রেখেছেন।
আলোচনা শেষে মিলাদ মাহফিলে প্রয়াত সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।