বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ইমরান আহমেদ চৌধুরী
প্রকাশের সময় :
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৬২
বার পঠিত
বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ। গতকাল রবিবার সন্ধা ৬টায় থানা কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত ওসি শরীফ আহমদ বলেন, বানিয়াচং একটি ঐতিহাসিক গ্রাম। এ গ্রামের ঐতিহ্য বজায় রাখতে আমি প্রাণপন চেষ্টা করে যাব। এ ছাড়া মাদক, মদ, জুয়া ও দাঙ্গা বন্ধসহ থানাকে দালাল মুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এসময় সাংবাদিক নেতৃবৃন্দও সকল ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) কবির আহমদ ও সেকেন্ড অফিসার আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ। গতকাল রবিবার সন্ধা ৬টায় থানা কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত ওসি শরীফ আহমদ বলেন, বানিয়াচং একটি ঐতিহাসিক গ্রাম। এ গ্রামের ঐতিহ্য বজায় রাখতে আমি প্রাণপন চেষ্টা করে যাব।
এ ছাড়া মাদক, মদ, জুয়া ও দাঙ্গা বন্ধসহ থানাকে দালাল মুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এসময় সাংবাদিক নেতৃবৃন্দও সকল ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) কবির আহমদ ও সেকেন্ড অফিসার আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।