
লাখাইয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ উদযাপন
উপলক্ষে উপজেলা প্রশাসনিক চত্বরে অবস্থিত স্মৃতি সৌধ এ পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসের তাথপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক, কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, ১ নম্বর লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাংবাদিক পারভেজ হাসান প্রমূখ।
এসময় বক্তাগন শহীদ বুদ্ধি জীবি দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সকল শহিদের মাগফিরাত কামনা করে বলেন পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর,আলশামস বাহিনী এ দেশকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়নে দেশের শিক্ষক, সাংবাদিক, কবি,সাহিত্যিক,চিকিৎসক সহ অসংখ্য বুদ্ধি জীবিকে নির্মমভাবে হত্যা করে। দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহিদ বুদ্ধি জীবিদের আমরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবো।