1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে অসকপের শ্রদ্ধা নিবেদন

মোস্তফা হোসেন সম্রাট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ পরিষদ (অসকপ)-এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ০০ মিনিটে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অসকপের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, এস.সি.পিও (নৌ) (অব.) সুরেন্দ্র সিংহ, ওয়ারেন্ট অফিসার শ্যামল, পেটি অফিসার (নৌ) এনামুল হক, ল্যান্স কর্পোরাল রইছ মিয়া ও সার্জেন্ট মো. কামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন অসকপের কার্যকরী সদস্য সার্জেন্ট মোহাম্মদ জসিম, মো. সেলিম, মো. আলিম উদ্দিন, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ রাসেল মিয়া, মোরশেদ আলম, আসফাক আহমেদ চৌধুরী, আমিরুল কায়েসসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে ড্রোন হামলায় নিহত সশস্ত্রবাহিনীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় নগরীর হোটেল আলপাইনে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর