
বানিয়াচং মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক শেখ আলমগীরের পিতা, সমাজে পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত শেখ সালেক রহমান (৮৫) আর নেই।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তাঁর বিনয়ী ও মানবিক আচরণে এলাকায় একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।
বুধবার বেলা ২টায় বানিয়াচং উপজেলার সৈদারটুলা (পাঠানটুলা) জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শেখ সালেক রহমানের ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
এছাড়া শোক প্রকাশ করেছেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক জানিয়েছেন বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোক্তাদির হাসান সেবুল এবং এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুম শেখ সালেক রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।