1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাফলংয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসিত এসআই তানজিল আকন্দের ভূমিকা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা।।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে আইনশৃঙ্খলা রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন জাফলং পুলিশ ফাঁড়ির বিট কর্মকর্তা এসআই তানজিল আকন্দ। স্থানীয়দের মতে, তাঁর তত্ত্বাবধানে এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে এবং সামগ্রিকভাবে শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে।

 

পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, জাফলং একটি সংবেদনশীল ও জনসমাগমপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় এসআই তানজিল নিয়মিত টহল, নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি মাঠপর্যায়ে সরাসরি দায়িত্ব পালন করছেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় পুলিশের উপস্থিতি দৃশ্যমান হওয়ায় চুরি, বিশৃঙ্খলা ও অনিয়ম অনেকটাই কমেছে। তাঁরা বলেন, কোনো সমস্যা দেখা দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

 

এসআই তানজিল আকন্দ জানান, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব ভাবমূর্তি রক্ষা করাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। জাফলংয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”

 

এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই সক্রিয় ও দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত থাকলে জাফলং আরও নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর