
লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে এজাহার নামীয় ছাত্রলীগ নেতা কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতার কৃত আসামী হলেন লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজল মিয়ার পুত্র নিষিদ্ধ ঘোষিত ২নং মোড়াকরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রকিব আহমেদ নয়ন প্রকাশ নয়ন (২৮) মিয়া।
সূত্রে জানা যায় লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক এর নির্দেশে ও লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নের্তৃত্বে এসআই মোঃ আখতারুজ্জামান ,এসআই প্রণয় কুমার সরকার এর সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ১৯ ডিসেম্বর মোড়াকরি বাজারে অভিযান চালিয়ে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 এর এজাহারনামীয় আসামী ১। রকিব আহমেদ নয়ন @ নয়ন মিয়া (২৮) গ্রেফতার করা হয়।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ডেভিল হান্ট ফেজ টু অভিযানে এজাহার নামীয় আসামী রকিব আহমেদ প্রকাশ নয়ন মিয়া কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।