1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযানে জসিম উদ্দিন চৌধুরী গ্রেফতার

নবীগঞ্জ উপজেলা (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেইজ ২-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সিলেট বিভাগীয় মটর যান শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাতে রাজাবাদ থানা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন চৌধুরী করগাওঁ ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃত মাহবুবুর রহমান অরপে অনু মিয়ার পুএ। পুলিশ সুত্রে জানাযায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়ার এর দিকনির্দেশনায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রাজাবাদ থানা পয়েন্ট থেকে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ ফেইজ- ২ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

গ্রেফতারকৃত জসিম ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর