1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ১৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, স্পট নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। অভিযানে মোট ১৬ হাজার ৫শত ঘনফুট বালু জব্দ করে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার ও শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৪ নম্বর বাংলা বাজার এলাকা থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে উত্তোলন ও মজুতকৃত বালু পরিবহন ও বিক্রির প্রস্তুতি চলছিল, এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। শ্রীপুর বিওপির বিজিবি সদস্য, জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিমসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও চলমান থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর