1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শেরপুর-২ আসনের মনোনয়ন কিনলেন জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়া

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসন ১৪৩ এর মনোনয়ন কিনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মুহাম্মদ গোলাম কিবরিয়া (ভিপি)। রবিবার সকালে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এঁর দপ্তর থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

মনোনয়ন সংগ্রহের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া’র সাথে গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি ও নকলা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ ফারদিন হাসান হাসিব; জেলা জামায়াতের সূরা সদস্য, নকলা উপজেলা জামায়াতের আমীর ও নকলা উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, নকলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. শরীফুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহাদাৎ হোসেন বি.এসসি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নালিতাবাড়ীর সভাপতি সামসুল আলম সওদাগরসহ নকলা ও নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক সংশোধিত তফসিল মোতাবেক (নির্বাচন সময়সূচি অনুযায়ী), আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচারনা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা (০৭:৩০মিনিট) পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর