1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ৭৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার ২নং ছোট ভাকৈর ইউনিয়নের বাদেভাকৈর মৌজার ছোট ভাকৈর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় কাজীরবাজার গ্রামের নুরুল মিয়ার পুত্র সেলিম মিয়াকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর