1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৈতন্যপুর গ্রামের পাশে উর্বর ধানী জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই এক্সেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রানের মৃত শিজলু মিয়ার পুত্র মইনুল হক কে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি বলেন, কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর