1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো আবু হেনা (আজমিরীগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর একটি পুকুর থেকে কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর স্কুল হাটী গ্রামের অশ্বিনী দাসের পুত্র।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন লোক পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কামদেব দাসের বড় ভাই যুবরাজ দাস বলেন, একই এলাকার শংকর দাসের মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি নিয়ে গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের লোকজনের মধ্যে ঝামেলা বাঁধে। এরপর রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলো কামদেব দাস।

তিনি আরো জানান, আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি এবং তার ব্যবহৃত মুটোফোন নাম্বারটি বন্ধ পাই।

স্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুরে মরদেহটি দেখতে পায়৷ পরে বিষয়টি থানায় অবগত করা হলে পুলিশ ঘঠণাস্থলে আসেন। শুনেছি তার একই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কি ঝামেলা ছিল।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর