
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি।।
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
আটককৃত যুবকরা হলেন জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৮), রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছল উদ্দিনের ছেলে (জিসান(২০) গোয়াইনঘাট উপজেলার লাউবিল জুলাই গ্রামের আব্দুল মুসাব্বিরের ছেলে মারুফ আহমেদ (২৬),।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর ) রাত ১১টার দিকে উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নে দরবস্ত বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বাজারের হাজী মহসিন কমপ্লেক্সর নিচ তলার পশ্চিম পাশের একটি দোকানের ভিতর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় দেহ তল্লাশিতে করে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এই মরণনেশার বিরুদ্ধে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত রাখা না হলে নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না।