
নির্বাচন পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন যুবদলের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টায় ৩নং চারকাটা ইউনিয়ন অফিস হলরুমে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ।
সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, ফারুক আহমদ, আলী হায়দার সায়মন, আজমল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমীন, বদরুল আহমদ, আবুল হাসনাত, ফয়সাল আহমদ, রাসেল আহমদ, এখলাছ ও উমর আলী প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।