1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটের ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ার, কন্টাক্টরদের নিয়ে রিটেইলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

সোনারগাঁও স্টিলস লিমিটেড এর উদ্যোগে সিলেট বিভাগের ৪টি জেলার (হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট সদর) ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ার, কন্টাক্টর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রিটেইলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট গণপূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং মোঃ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁও স্টিলস লিমিটেডের ডিজিএম হাফিজুর রহমান রিপন, নিউ প্রাইম আয়রন ট্রেডার্সের প্রোপাইটর হাজী ওহিদ মিয়া, সুমন ব্রাদার্সের প্রোপাইটর জাহাঙ্গীর আলম সানি। এছাড়াও অনুষ্ঠানে প্রায় শতাধিক পেশাজীবি সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিটেইলার মিট প্রোগ্রামে সোনারগাঁও স্টিলস লিমিটেড এর সকল পণ্যের (এস এস এল -৩৪৫ এঙ্গেল, চ্যানেল, স্কয়ার বার, প্লেন বার, ফ্ল্যাট বার) পরিদর্শন ও পণ্যের ব্যবহার সম্পর্কে ধারনা, পণ্যের গুনগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতে সোনারগাঁও স্টিলস লিমিটেড একটি আস্থার নাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত রড বাজারজাত করায় প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে নিরাপদ ও টেকসই নির্মাণ নিশ্চিত করতে মানসম্মত পণ্যের বিকল্প নেই। সোনারগাঁও স্টিলস লিমিটেড বিএসটিআই ও আন্তর্জাতিক মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে উন্নত প্রযুক্তির মাধ্যমে পণ্য উৎপাদন করছে, যা ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টররা সোনারগাঁও স্টিলসের পণ্যের মান, ওজনের সঠিকতা ও বাজারে গ্রহণযোগ্যতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, গ্রাহকদের কাছে মানসম্মত এঙ্গেল, চ্যানেল, স্কয়ার বার, প্লেন বার, ফ্ল্যাট বার সরবরাহ নিশ্চিত করতে সোনারগাঁও স্টিলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
উল্লেখ্য, রহিম গ্রুপ ১৯৫৮ সাল থেকে বাংলাদেশে উন্নতমানের ও যুগোপযোগী প্রযুক্তির বিভিন্ন সেকশন আইটেম বাজারজাতকরণ করে আসছে, রহিম গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও স্টিলস লিমিটেড। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর