1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

অবশেষে সিলেটে অবতরণ করলো তারেক রহমানের ফ্লাইট

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

অবশেষে লন্ডন থেকে ঢাকাগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ০৯:৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেট পৌঁছায়। এরপর স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ফ্লাইটে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এদিকে তার আগমনকে কেন্দ্র করে ঢাকায় ব্যপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

পথিমধ্যে রাজধানীর পূর্বাচল সংলগ্ন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পাশে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এক এগারোর সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও ১৭ বছর পর এবার তারেক রহমানের দেশে ফিরছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর