
নবীগঞ্জ উপজেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাড়ে ৪টায় ‘আধিপত্যবাদ বিরোধী ছাত্রজনতা’র ব্যানারে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর নিহত ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ইসলাম ইফতি, আরিফ আহমেদ, মুফতি ফরহাদ, আলাউর রহমান, রাহিম আহমদ, নাফিজ আহমদ, পারভেজ আহমদ ফারহান, নোমান আহমেদ, শেখ নাসিম, মূসা আহমেদ, আকাইদ, জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।