ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে লাখাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের যুব ও ছাত্র জনতা। গতকাল রবিবার সাড়ে ১০টার দিকে উপজেলা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, স্লোগানে মুখরিত করেন এবং ভারতের আদিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক,ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার রুপকার, ইনকিলাব মঞ্জের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার সাড়ে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দ্রুততম...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে লাখাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের যুব ও ছাত্র জনতা।
গতকাল রবিবার সাড়ে ১০টার দিকে উপজেলা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, স্লোগানে মুখরিত করেন এবং ভারতের আদিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক,ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার রুপকার, ইনকিলাব মঞ্জের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার সাড়ে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারের প্রতি।