1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে বিভিন্ন হাট বাজারে ফুটপাত ব্যবসায়ীদের দখলে,চলাচলে জন ভোগান্তি

মহসিন সাদেক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

 

লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারের রাস্তার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফলে জন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

 

সরেজমিনে ঘুরে দেখা যায় যে,উপজেলার বুল্লা বাজারে সড়ক বাজার, ভিতর বাজার, কালউক বাজার ও বামৈ বড় বাজারে আঞ্চলিক মহাসড়কের ফুটপাত বিভিন্ন ব্যবসায়ীদের দখলে থাকায় যানচলাচল ও জন চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এই নিয়ে বিভিন্ন সময় যানবাহনের চালক ও পথচারীদের মাঝে বাকবিতন্ডায় লিপ্ত হতে দেখা যায়। ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে ফুটপাত দখলে। এই ফুটপাত ব্যবসায়ীদের দখল থাকায় হরহামেশা যানজট লেগেই থাকে। এতে করে বিভিন্ন সময় হাট বাজার গুলোতে ছোট বড় দূর্ঘটনা ঘটছে। এ সব ফুটপাত দখলের কারণে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।

 

উপজেলার সুশীল সমাজের লোকজনের দাবী এই মহুর্তে যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। দুই এক দিনের মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একজন সহকারী কমিশনার ভুমি অফিসার আসবেন তিনি আসলেই উপজেলার ফুটপাত দখল উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত দখল মুক্ত করা হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর