1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে গণসংযোগ কালে ডালিম : একজন জৈন্তাপুরী হিসেবে সংসদে গিয়ে কথা বলে চাই

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

কোম্পানীগঞ্জে দিনব্যাপী সিলেট ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিমের গণসংযোগ

 

স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী সাংবাদিক মুজিবুর রহমান ডালিম কোম্পানীগঞ্জ উপজেলায় দিন ব্যাপী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার, টুকের বাজার, ভোলাগঞ্জ বাজার, সাদা পাথর, দয়ার বাজার, শান্তির বাজার, মায়ার বাজার,ছড়ার বাজার ও শাহ আরেফিন বাজার, এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনাসহ ভোটারদের সাথে গণসংযোগ ও কুশলাদি করেন। এসময় সাংবাদিক মুজিবুর রহমান ডালিম বলেন আমি বৃহত্তর জৈন্তিয়ার সন্তান আমি আপনাদের জনকল্যাণে কাজ করতে চাই। সংসদে গিয়ে একজন জৈন্তাপুরী হিসেবে আপনাদের কথা বলেন চাই, এই অবহেলিত অঞ্চলের উন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করুন।

তিনি আরও বলেন তিনি বলেন- প্রতীক বরাদ্ধের পর ঘরে ঘরে লাঙ্গনের দাওয়াত পৌছে দিতে হবে। কোম্পানীগঞ্জের মানুষের হৃদয়ের আছেন মরহুম রাষ্ট্রপতি এরশাদ। তিনি অবহেলিত কোম্পানীগঞ্জবাসীকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। আর সেটি বাস্তবায়নও করেছেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সেলিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা সদস্য সোলেমান আহমদ, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কোম্পানিগন্জ উপজেলা আহবায়ক ও জেলা সদস্য মো: আনোয়ার হোসেন, সদস্য সচিব ও জেলা সদস্য আফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মুরব্বির, মফিজ মিয়া, সাজিদুর আব্দুল হেকিম,রহমান, নুরুল হক, নূর মিয়া, ইসলামপুর ইউনিয়ন সভাপতি মছদ্দর আলী, তেলিখাল ইউনিয়ন সভাপতি ইসাক আলী মেম্বার, উপজেলা সদস্য চমক আলী, তারা পাশা, বাবুল মিয়া, আংগুর মিয়া, নজরুল হক, ফারুক আহনদ, আব্দুস সালাম ইমদাদুল ইসলাম আশিক মিয়া প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর