1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জ শহরে রাস্তায় মালামাল রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

নবীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তা ও রাস্তার ফুটপাতের উপর অনুমোদন ব্যতীত দোকানের জিনিসপত্র রেখে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮(৭) ধারায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে নবীগঞ্জ বাজারের রাস্তা ও রাস্তা সংলগ্ন ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার কাজে পৌরসভা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর