1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে আল-মাহমুদ কিন্ডারগার্টেন হেমু স্কুলে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার।

সিলেটের জৈন্তাপুর উপজেলা আল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল, হেমুতে নতুন শিক্ষাবর্ষের সূচনায় ভর্তি কার্যক্রম, উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

 

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। শনিবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবনে স্বাগত জানানো হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব জাকারিয়া মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেলাল আহমদ। উদ্বোধকের দায়িত্ব পালন করেন ফুলবাড়ি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শায়েখ মোহাম্মদ আব্দুল্লাহ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হানিফ মোহাম্মদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাম্মাদুর রহমান, হাফিজ ইয়ামিন আহমদ, ইব্রাহিম আলী, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান, হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পাড়া ছাত্র পরিষদের সভাপতি জুবের আহমদ, সাবেক ছাত্রনেতা শামিম আহমদ, অভিভাবক প্রতিনিধি সেলিম রেজা ও আলা উদ্দিন শিকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আহমদ। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন ছাত্রনেতা জামাল আহমদ সবুজ।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাথমিক ও শিশুশিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। সঠিক দিকনির্দেশনা, শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে আল-মাহমুদ কিন্ডারগার্টেন স্কুল ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তাঁরা উল্লেখ করেন। শেষে তাঁরা বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর