1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাকরিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাকরিম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। সে সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন।

কিছুক্ষণ পর তাকরিমকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার আহমেদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর