1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে এবং এসএসসি ১৯৯৬ ব্যাচ, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৫ সালের ৫ম শ্রেণির ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার দরবস্তে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের সদস্য মোহাম্মদ আয়াত উল্লাহ’র সভাপতিত্বে এবং সুরঞ্জিত দেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ গোলাম গফুর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুণ অর রশিদ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, উপজেলার শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই প্রাথমিক পর্যায়ে শিক্ষার প্রসার এবং বৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনন্য সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।

মরহুম হাজী ফখরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর সুযোগ্য উত্তরসূরি যুক্তরাষ্ট্র প্রবাসী ফাহাদ মাদানীর শিক্ষা ও ট্রাস্ট উন্নয়নে অবদানকে সাধুবাদ জানান। পাশাপাশি ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সকল সদস্য ও নীতি নির্ধারকদের সাফল্য কামনা করা হয়।

ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ ও প্যানেল বোর্ডের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফারুক আহমেদ আজাদ, আবদুর রহিম, ফরিদ আহমদ, বিদ্যুৎ কুমার দাস, মঞ্জুরানী সরকার, ফাহিমা বেগম, পপি রানী দাশ, দুলাল চন্দ্র দেব, বিজন দেব, রিন্টু চন্দ্র পাল, মামুনুল ইসলাম, কবির উদ্দিন, ফখরুল আলম, জয়নাল আবেদীন, মোহাম্মদ জাকারিয়া, সুমন চন্দ্র দেব, জালাল উদ্দিন, সামসুন নাহার রুবি, মাহবুবুল আম্বিয়া, ছয়ফুল আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এ ট্যালেন্টপুলে ১৪ জন, সাধারণ গ্রেডে ২৯ জন এবং বিশেষ বৃত্তিতে ১০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর