1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমতি প্রদান।

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পঠিত

 

বানিয়াচং উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুল হক টিপু ও সদস্য সচিব জয়নাল আবেদীন জালাল।
এ সময় জেলা কমিটির ১নং নির্বাহী সদস্য ইকরাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী পারভেজসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি হলো—
আহ্বায়ক: সালাহউদ্দিন সালেহ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সুমন চন্দ্র দাস
যুগ্ম আহ্বায়ক: বাবলু হোসেন খান, অনুজ কুমার দাস, দীজেন চন্দ্র অধিকারী, হেমন্ত কুমার দাস, সুকান্ত চৌধুরী, সাইফুর রহমান তারেক, অসীম দাস
সদস্য সচিব: মোহাম্মদ নাসির উদ্দিন
সদস্যবৃন্দ:
শেখ মোসাদ্দেক সেলিম (১নং সম্মানিত সদস্য), মো. আ. মজিদ চৌধুরী, রুকন ইসলাম, বিশ্বজিৎ পান্ডে, রাবেয়া খানম, মনোয়ার হোসেন দিপু, ইমদাদ হোসেন খান, রানু রঞ্জন দাস, কয়েছ মিয়া, সুপাল চন্দ্র দাস, হরে কৃষ্ণ দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুমোদন অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
জেলা নেতৃবৃন্দ আশাবাদী যে এই নবগঠিত কমিটি মুক্তিযুদ্ধের চেতনা, রেপুটেশন, সমুন্নত রাখবে, মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর