1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী রাশেল উল আলম’র মনোনয়ন পত্র বৈধ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা।।

 

সিলেট-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র প্রথমে স্থগিত থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও যাচাই শেষে বৈধতা দেওয়া হয়।

 

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শনিবার ৩ জানুয়ারি সকাল ১১টার দিকে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে প্রকৌশলী রাশেল উল আলমের নাগরিকত্ব সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

 

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সব নথি ও প্রমাণাদি যাচাই-বাছাই শেষে কোনো আইনগত জটিলতা না পাওয়ায় সিলেট-৪ আসনে শাপলাকলি প্রতীকে প্রকৌশলী রাশেল উল আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

 

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা যায়। এ সময় প্রকৌশলী রাশেল উল আলম উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

 

প্রযুক্তিবিদ, শিক্ষানুরাগী ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত প্রকৌশলী রাশেল উল আলম দীর্ঘদিন ধরে সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে সিলেট-৪ আসনে এনসিপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে এবং শাপলাকলি প্রতীকে প্রকৌশলী রাশেল উল আলমের অবস্থান আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর