
জৈন্তাপুর উপজেলা সদরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনটির উদ্যোগে শনিবার (৪ জানুয়ারী) বিকাল ৩ টায় সম্পন্ন হয় এ কার্যক্রম। প্রতি বছরের ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) মনোনীত সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তথ্য প্রযুক্তিবিদ রাশেল-উল আলম।
তিনি শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটির সভাপতি তারেকুর রহমান ইলিয়াস, সিনিয়র সহ-সভাপতি জামিল বিন মোজাফফর, অর্থ সম্পাদক রাইহান পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আসাদ আহমদ, মিনহাজ আহমদ, মাহবুব আহমদ, কামিল আহমদ, রাহাত, নাঈমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি ভবিষ্যতেও শিক্ষা, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।