1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বিএনপি ও জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময় ও দোয়া মাহফিল

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

বানিয়াচংয়ে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরের কামাল খানীস্থ হাসান মঞ্জিলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও হৃদয়স্পর্শী পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করা হয় এবং তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।

তিনি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকারের প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহির হোসাইনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, হাফিজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদসহ জমিয়তের নেতৃবৃন্দ। যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতারাও দোয়া মাহফিলে অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর