1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে VCNB বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি, সিলেট রেঞ্জের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে VCNB সংক্রান্ত একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) (এ অ্যান্ড এফ) মোহাম্মদ আনোয়ারুল হক।

কর্মশালায় হবিগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মামলার তদন্তকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত ও কার্যকর তদন্ত, আইনগত প্রক্রিয়া অনুসরণ, ভুক্তভোগীদের অধিকার সংরক্ষণ এবং পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপরাধ দমন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে পুলিশি দায়িত্ব আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মামলা নিষ্পত্তিতে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর