1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জৈন্তাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অতিরিক্ত দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

 

মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত জৈন্তাপুর থানার সামনের এলাকা ও চাঙ্গিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

 

 

অভিযানকালে সংশ্লিষ্ট বাজারগুলোতে এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির তথ্য পাওয়া যায়। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের সঙ্গে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, প্রতিষ্ঠান মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে ভোক্তাদের নিকট এলপিজি সিলিন্ডারসহ সকল পণ্য সরকার নির্ধারিত প্রকৃত মূল্য অনুযায়ী বিক্রয় করা হয়। পাশাপাশি প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো সংরক্ষণ এবং অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

তিনি আরও বলেন, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ ভোক্তাদের ন্যায্যমূল্য ও সঠিক সেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর