1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

নবীগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অতিরিক্ত মজুদ দুই ডিস্ট্রিবিউটরকে জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অতিরিক্ত মজুদের দায়ে নবীগঞ্জ উপজেলার দুইজন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়।
যাচাইকালে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারিত থাকলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে।
এ অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ইমামবাড়ি বাজারের রহিমা এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী: অলিউর রহমান সোহাগ) কে ২০ হাজার টাকা এবং আউশকান্দি বাজারের একতা ট্রেডার্স (স্বত্বাধিকারী: আজমান আলী) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি ও বিধি মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর