1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ ও মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং গীতা পাঠ করেন অনীল বিশ্বাস।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট পিটিআই-এর সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর গোলাম গফুর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলহাস উদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল হাসান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জৈন্তাপুর উপজেলা সভাপতি মো. শহীদ মিয়া।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১১ জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি দীর্ঘদিন শিক্ষা সেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী ৬ জন শিক্ষককে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর