1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদার এর গানের বই মোড়ক উন্মোচন

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

জমকালো আয়োজনে সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদার এর গানের বই মোড়ক উন্মোচন করা হয়েছে। স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি সুনামগঞ্জ ডটকম’-এর উদ্যোগে ও আমেরিকা প্রবাসী সুনামগঞ্জের কৃতি সন্তান  সাংবাদিক-লেখক, গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু এই বইয়ের সম্পাদনায় রয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহীদ জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

 

মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী। মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলো পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সুমন কুমার দাস। প্রতাপ রঞ্জন তালুকদার রচিত গানের বইটি সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমদ’কে উৎসর্গ করা হয়।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমদ, সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, লতিফুর রহমান রাজু, খলিল রহমান, সিলেট বিভাগীয় নাট্যকার আনোয়ার হোসেন রনি, সিলেট বিভাগের লেখক-সাংবাদিক সুমন বনিক, অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, জলকন্যা সাহিত্য পরিষদের সহ-সভাপতি আশরাফ হোসেন লিটন, কবি ইকবাল কাগজী প্রমুখ। জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান এর পরিচালনায় ডেইলি সুনামগঞ্জ ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

উল্লেখ্য, সুদূর প্রবাসে থেকেও সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা “জলকন্যা” প্রকাশে পৃষ্ঠপোষকতা করে আসছেন আমেরিকা প্রবাসী লেখক-তুখোড় সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু। সাহিত্যপ্রেমে মত্ত হয়ে সাংগঠনিকভাবে নিজ জেলা সুনামগঞ্জের গুণীজনদের সংবর্ধিত করে যাচ্ছেন প্রতিবছর। জলকন্যা ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৫ম বার প্রকাশনায় এসেছে। সর্বশেষ শতকবির কবিতা প্রকাশ করা হয় গেল বছর। অপরদিকে, করোনাকালীন সময়ে স্থানীয় বাউল শিল্পীদের আর্থিক সহায়তা প্রদানসহ দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছে ” জলকন্যা”। এর সম্পাদনায় রয়েছেন লেখক-সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর