1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময়

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২২৭ বার পঠিত

 

বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। কর্মতৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ ‘অফিসার অব দ্যা মান্থ (ডিসেম্বর ২০২৫ ইং) পুরস্কারে সদ্য নির্বাচিত হওয়া ইউএনও মো. মেহেদী হাসান মানিক বুধবার (১৪ জানুয়ারি) দিনভর হাওরপাড়ের বাগলী বাজার, মন্দিয়াতা হাটখোলা বাজার ও শ্রীপুর বাজারে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা সফল করতে সহযোগিতায় ছিল স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।

‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’- এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান এর পরিচালনায় বেলা ৩টায় বাগলী বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বন বিভাগ অধীন সুনামগঞ্জ জেলা শাখার ডেপুটি রেঞ্জ অফিসার রথীন্দ্র কিশোর রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর তাহিরপুর উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সহসভাপতি অখিল তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সুরুজ আলী।

অপরদিকে, মন্দিয়াতা হাটখোলা বাজারে বেলা চারটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। হাটখোলা বাজার কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল হক এর সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি মনির মিয়াসহ অতিথিবৃন্দ। সন্ধ্যা ৬টায় শ্রীপুর বাজারে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। এসময় উপস্থিত ছিলেন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল, কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন, সম্মানিত সদস্য মানিক পাল প্রমুখ।

উল্লেখ্য, সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। পাহাড়ি নদী যাদুকাটা, বিশ্ব ঐতিহ্যের রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ জীববৈচিত্র্যের অফুরন্ত সম্ভার এই জনপদে। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ ধরা, বালু উত্তোলন, বন ও জলাভূমি দখল প্রাকৃতিক ভারসাম্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে বদলে যাচ্ছে চিত্র।

যোগদানের পর থেকেই তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় একের পর এক অভিযান পরিচালনা করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলেও পড়েন। তাঁর পদক্ষেপে অবৈধ দখল ও অনিয়ম নিয়ন্ত্রণে এসেছে আর এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মনে। অন্যদিকে, প্রতিবছর লাখো পাখির আগমন ঘটে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে। কিন্তু অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ ধরার কারণে হুমকির মুখে পড়েছিল এ হাওরের প্রাকৃতিক সম্পদ। ইউএনও মো. মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় বন্ধ হচ্ছে এসব অনিয়ম। জীববৈচিত্র্য রক্ষায় হাওরাঞ্চলে মাইকিং প্রচার ধীরে ধীরে ফিরছে জীববৈচিত্র্যের প্রাণচাঞ্চল্য।

অপরদিকে, তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীসহ সীমান্তের বিভিন্ন নদী ও পাহাড়ি ছড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের শিকার। এতে নদীর প্রবাহ ও স্থানীয় পরিবেশ বিপর্যস্ত হচ্ছিল। ইউএনও মানিকের কঠোর পদক্ষেপে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই চক্র। অতীতে দায়িত্বে থাকা অনেক কর্মকর্তাকে নিয়ে সমালোচনা থাকলেও ইউএনও মো. মেহেদী হাসান মানিক ভিন্ন এক সরকারি কর্মকর্তা।

‘তাহিরপুরের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ইউএনওর নেওয়া উদ্যোগ ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রকৃতির সজীবতা ফিরে পাবে পুরো টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলা, আর এটি হবে জীববৈচিত্র্য সংরক্ষণের সফল উদাহরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর