1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দেশসেবায় নিয়োজিত থাকতে চায় শিক্ষক দম্পতিপুত্র ‘ফাহিম হাবিব’

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

পিতা-মাতার ন্যায় ভালো মানুষ হয়ে দেশসেবায় নিয়োজিত থাকতে চায় শিক্ষক দম্পতিপুত্র ‘ফাহিম হাবিব’। শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সে। সুনামগঞ্জ জেলা পিটিআই  পরীক্ষণ বিদ্যালয় থেকে গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির শিক্ষার্থী হিসেবে অংশ গ্রহণ করে ফাহিম হাবিব।

তার পিতা দুলাল মিয়া প্রভাষক পদে রয়েছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ডিগ্রি কলেজ বাংলা বিভাগের একজন স্বনামধন্য প্রভাষক তিনি। মাতা রেশমা আক্তার বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষক দম্পতিপুত্র ফাহিম হাবিব এর গৌরব উজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর সভাপতি সাংবাদিক-গীতিকার রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবিরসহ সংশ্লিষ্টরা। তার পিতা এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রতিষ্ঠালগ্ন থেকে।

ফাহিম হাবিব তার ফলাফলের জন্য পরিবারবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একজন ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে চায় সে। ছেলের সাফল্যের ধারা যাতে অব্যাহত রাখতে পারে সেজন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন এই শিক্ষক দম্পতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর