1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৩৪৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠেছে।

এসব অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন জাঙ্গালিয়া গ্রামের মৃত ক্বারী আব্দুল কাদিরের ছেলে মোঃ তাফাজ্জুল হক।

গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগটি দাখিল করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে শরীয়তপুর জেলার বাসিন্দা ইসহাক আলী ইসলামিক ফাউন্ডেশন বানিয়াচং উপজেলা কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি আইন-কানুনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে দায়িত্ব পালন করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষকদের ওপর মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্র বাতিলের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী মোঃ তাফাজ্জুল হক অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ক্বারী আব্দুল কাদির ইসলামিক ফাউন্ডেশনের সহজ কুরআন শিক্ষাক্রমের শিক্ষক ছিলেন এবং তিনি নিজেও একই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি জায়গা-সংক্রান্ত জটিলতার অজুহাতে তার কেন্দ্রটি বাতিল করা হয়। অথচ একই ধরনের জটিলতা থাকা সত্ত্বেও কয়েকজন শিক্ষক ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর সহযোগিতায় এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে বলা হয়, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করায় ফিল্ড সুপারভাইজার ইসহাক আলী মোবাইল ফোনে ক্বারী আব্দুল কাদিরকে গালিগালাজ ও ধমক দেন। বিষয়টি তার মতো একজন বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তির জন্য চরম অপমানজনক ছিল। ওই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দু’দিন পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

অভিযোগকারী আরও বলেন, “ফিল্ড সুপারভাইজারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ করাই আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমার আবেদন বাতিল করা হয়েছে। এটি আমার প্রতি চরম অন্যায় ও অবিচার।”
তিনি তার পিতার সঙ্গে করা দুর্ব্যবহারের দৃষ্টান্তমূলক বিচারসহ ফিল্ড সুপারভাইজার ইসহাক আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর শাস্তি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বলেন, “আমি লিখিত অভিযোগটি গ্রহণ করেছি। অভিযোগে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর