1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

ওসমানীনগর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে (শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ইং) সকালে যাত্রীবাহী দুটি বাসের মূখোমূখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এছাড়াও আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১২ জনকে।নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা বকুল রবিদাশ (২৬)।

একাধিক সুত্রে জানাযায় , ঢাকা থেকে সিলেট গামী এনা বাস এবং সিলেট থেকে ঢাকা গামী শ্যা্মলী বাসের মধ্যে সংঘর্ষ হলে সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার কারনে এরকম ঘটনা ঘটেছে বলেও ধারনা করছেন অনেকে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। বাস দুটিও রয়েছে পুলিশের হেফাজতে ।প্রাথমিক অবস্থায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসে।

এছাড়াও দুর্ঘটনার কারণ খতিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর