1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

অধ্যক্ষ ময়নুল হকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

 

শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে একই মাদ্রাসার শিক্ষিকা নুরুন্নাহার এর ভাতা বন্ধের বিষয়ে বিগত ১৬ জানুয়ারী ৫২ টিভি ও বিশ্বায়ন বাংলাতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা ময়নুল হক। লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, শিক্ষিকা নুরুন্নাহার এর ভাতা বন্ধের বিষয়ে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত । অধ্যক্ষ তাহার সরকারী বেতন ও ভাতা বন্ধ করেননি। এই শিক্ষিকা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা অদক্ষতা উদাসীনতা ও অননোমোদীত ছুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মন্তব্য এলেম্বলী করাতে অদক্ষতা এবং অক্ষমতা, রুটিন নিয়ে বিরূপ মন্তব্য করার পর কমিটি ও শিক্ষকবৃন্দ বার বার সতর্কবার্তা দিয়ে আসছিলেন। কিন্তু কমিটির কথায় তিনি সংশোধন না হয়ে বরং তাহার স্বামীকে দিয়ে প্রতিষ্ঠান ও অধ্যক্ষের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা অপপ্রচার চালান। বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির নজরে আসলে ঐ শিক্ষিকা ও তাহার স্বামী আ-য-ম ইহায়ইয়াকে বিষয়টি মীমাংসার চেষ্টা করার পরও কোন ধরনের সুরাহা হয়নি। বরং শিক্ষিকা প্রতিষ্ঠানের পক্ষ না নিয়ে তাহার স্বামীর পক্ষ নেন।

কর্মরত প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান নেওয়ায় বিষয়টি মাদ্রাসা ম্যানেজিং কমিটির নজরে আসায় জরুরি মিটিং কল করে রেজুলেশনের মাধ্যমে ঐ শিক্ষিকার অনৈতিক আচরণের ভুল ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বে-সরকারী ভাতা সমূহ বন্ধ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হন যেখানে অধ্যক্ষের একক সিদ্ধান্ত নয় ও অধ্যক্ষ দায়ী নন। কিন্তু অধ্যক্ষের উপর এককভাবে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদীত বলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা ময়নুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর