1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি আবুল কালাম মিন্টু (৪৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই এবং পেশায় একজন সিএনজি চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে বাজকাশারা গ্রামের ওই সড়কে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পর পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক মিন্টুকে উদ্ধার করে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনায়েম মিয়া বলেন, আমরাও প্রাথমিকভাবে জানতে পেরেছি, পিকআপের ধাক্কায় সিএনজি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। নিহত পরিবার এখনো মামলা করতে চায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর