1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ১০টি এয়ারগান ও মোটরসাইকেল উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর  মডেল থানা পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারী) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই (নিঃ) ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জৈন্তাপুর মডেল থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের পাখিটেকি সাকিনস্থ করিচার ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

এ সময় তল্লাশীকালে  একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা কৌশলে মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করে। এছাড়া আসামিদের ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।উদ্ধারকৃত এয়ারগান ও মোটরসাইকেল পরবর্তীতে এসআই (নিঃ) ওবায়দুল ইসলাম জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান,  উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের পরিচয় সনাক্ত সহ তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর