1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জৈন্তাপুরে  ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

 

 

জৈন্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জৈন্তা স্টুডেন্টস ইউনিফায়েড সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ ইং) সকাল ১১টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জৈন্তাপুর সরকারি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়। আমার রক্তে যদি সহযোগিতা করে মুমূর্ষ রোগীর প্রাণ, তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান? এই মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনে স্কুলের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তা স্টুডেন্টস ইউনাইটেড সোসাইটির সভাপতি তারেকুর রহমান, সিনিয়র সভাপতি জামিল বিন মুজাফফর, সাধারণ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাফি, অর্থ সম্পাদক রায়হান পারভেজ।

 

 

এছাড়াও সংগঠনের সদস্য মোবারক, আরিফ, কামরুল, আসাদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ক্যাম্পেইনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে জৈন্তা সেন্ট্রাল হাসপাতাল, যারা এই আয়োজনের স্পনসর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর