1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে  ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

 

শান্তিগঞ্জে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত ‘মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ এন্ড নিউট্রিশন সিনারিও’ প্রকল্প অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে  রুমে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নোরেক)’র অর্থায়নে, প্রকল্প অবহিতকরণ কর্মশালায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে, ইরা সুনামগঞ্জের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ইরা সুনামগঞ্জের প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, নেপাল থেকে আগত মেডিকেল অফিসার ডা. সুনিমা কর্মাচরিয়া ও নেপাল থেকে আগত পাবলিক হেলথ অফিসার শিতাল সাকিয়া, জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নোমান আহনদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, ইউপি সচিব প্রতিনিধি আলী হোসেন, গনিগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রহিতা আক্তার, জয়িতা দেব, কমিউনিটি ক্লিনিকের ভলান্টিয়ার জমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক  ও ৮ টি ইউনিয়নের সচিববৃন্দ সহ প্রমুখ।

প্রকল্পর উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য এবং পুষ্টি খাতে দুই নেপাল ও বাংলাদেশের মধ্যে  অভিজ্ঞতা বিনিময় ও পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্য ও পুঁষ্টির উন্নয়ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর