1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সেলিম তালুকদারের বিরুদ্ধে মামলা নবীগঞ্জের ৩৪ সাংবাদিকের নিন্দা

হবিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নবীগঞ্জ উপজেলায় দুইপক্ষের মধ্যে বিরোধ ও সংঘাতের ঘটনায় সংবাদ প্রকাশের ক্ষোভে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এবং নবীগঞ্জ প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের নামে মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ এনে মামলা দায়েরের ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে অবিলম্বে মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের কাতার প্রবাসী এমদাদুর রহমান ও তার স্ত্রী সানজানা আক্তার সেফীকে আদালতের মাধ্যমে গত ১৭ জুন ২০২৫ইং তালাক প্রদান করেন এরই জের ধরে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত বুধবার ৭ জানুয়ারী একটি নির্মাণাধীন ভবন সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদালতের নির্দেশ বাস্তবায়নে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় একাধিক সাংবাদিক সরেজমিন পরিস্থিতি পরিদর্শন করে এবং অধিকতর খোঁজখবর নিয়ে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকাসহ স্থানীয় প্রায় সব পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় গত ১১ জানুয়ারি হামলাকারীদের আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। এদিকে ঘটনার পর দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সাংবাদিক মোঃ সেলিম তালুকদারকে জড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়।

ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত ১৭ জানুয়ারি সানজানা বেগম সেফী বাদী হয়ে নবীগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধুমাত্র পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক মোঃ সেলিম তালুকদারকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে মামলা দায়েরর পর ফুঁসে উঠেছে নবীগঞ্জের সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন দায়িত্বশীল সাংবাদিককে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক ইনকিলাব নবীগঞ্জ প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক ভোরের কাগজ্রে প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক বাংলাদেশ খবরের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, দৈনিক সিলেটের ডাক নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার, দৈনিক জালালাবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি মো. আবু তালেব, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম.মুজিবুর রহমান, বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি এম.এ মুহিত, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস নবীগঞ্জ প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মুহিবুর রহমান, দৈনিক দিনকালের প্রতিনিধি অলিউর রহমান অলি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, দৈনিক অগ্নিশিখার প্রতিনিধি গৌছুজ্জামান চৌধুরী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. শওকত আলী, দৈনিক জাতীয় অর্থনীতি মোঃ তৌহিদ চৌধুরী, ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান মুন্না ও ছনি আহমেদ চৌধুরী, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমীর হামজা, দৈনিক ঢাকা প্রতিনিধি নিজামুল হক চৌধুরী, দৈনিক ঢাকা প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি শাহরিয়ার আহমদ শাওন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সাগর আহমেদ, দৈনিক কালবেলা প্রতিনিধি অঞ্জন রায়, কালের কন্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার ইকবাল হোসেন তালুকদার, দৈনিক হবিগঞ্জের আয়নার নবীগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি স্বপন রবি দাশ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আলী খান প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর