
বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ও সৌদি আরব প্রবাসী জনাব হাফেজ আরিফুর রহমান আলফুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ এশা বানিয়াচং মডেল প্রেসক্লাব, গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, প্রচার সম্পাদক হাফেজ ইকবাল হোসেন, নির্বাহী সদস্য হাফেজ আবিদুর রহমান, সংবর্ধিত অতিথি হাফেজ আরিফুর রহমান আলফু এবং হাফেজ সুজাত আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দ্বীনি কার্যক্রমে সম্পৃক্ত থাকা এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে অবদান রাখার জন্য হাফেজ আরিফুর রহমান আলফু প্রশংসার দাবিদার। তারা ভবিষ্যতেও তার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।