1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জে ২৮ দিনের শিশু নিহত

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারিয়া (২৮ দিন) নামের এক নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আউশকান্দি বাজার থেকে ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়।

এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং তার মা জেসমিন বেগম আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আউশকান্দি বাজারে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছামাত্র শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর